বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

অবরোধের গত ২৪ ঘণ্টায় আট গাড়িতে দুর্বৃত্তদের আগুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : সরকারের পদত্যাগ, জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা নবম দফা অবরোধের গত ২৪ ঘণ্টায় আটটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় ঢাকা সিটিতে দুটি, গাজীপুরে দুটি এবং চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও নাটোরে একটি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় চারটি বাস ও দুটি ট্রাক, একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়।

এ আগুন নির্বাপন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪ ইউনিট ও ৮০ জন জনবল কাজ করেছেন বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস বলছে, ২৮ অক্টোবর থেকে ৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৫২টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পায় তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর