সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা জামায়াত-এনসিপির আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল আদিতমারী উপজেলার ফলিমারীর শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি, ঘাতক বিধানের মৃত্যুদন্ডের রায় প্রকাশ। পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া কাঁঠাল ও কাঁঠালের বিচির উপকারিতা হাওরের ‘নিরালা’ হয়ে পর্দায় আসছেন রুনা খান বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট: ৫৫২ লিংক সরানোর নির্দেশ দিল হাইকোর্ট

আইপিইউ অ্যাসেম্বলি সম্মেলনে যোগদানের জন্য স্পিকার ঢাকা ত্যাগ করলেন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১১৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদীয় প্রতিনিধিদলসহ বুধবার দিবাগত রাত ৩টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আগামী ২৩ থেকে ২৭ মার্চ সুইজারল্যান্ডের জেনেভাতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে অংশগ্রহণের জন্য সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি এবং আখতারুজ্জামান এমপি স্পিকারের সফর সঙ্গী হয়েছেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন প্রতিনিধি দলে রয়েছেন। এ ছাড়া স্পিকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পিকারের সফরসঙ্গী হয়েছেন।

সুইজারল্যান্ড সফর শেষে স্পিকার সংসদীয় প্রতিনিধিদল ও তার সফরসঙ্গীগণসহ আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর