শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

আকাশের প্রথম ভ্রমণ সাহিত্য ‘ভদ্রাবতীর পাড়ে’

বই মেলা প্রতিদিন 
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ টাইম ভিউ
আকাশের প্রথম ভ্রমণ সাহিত্য ‘ভদ্রাবতীর পাড়ে’

অমর একুশে বইমেলায় আসছে সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের প্রথম ভ্রমণ সাহিত্য  ‘ভদ্রাবতীর পাড়ে’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা স্বপ্ন ‘৭১। প্রচ্ছদ করেছেন আর করিম।

ভদ্রাবতীর পাড়ে—এই বইটি মূলত একটি ভ্রমণ-নির্ভর আখ্যান। বইটিতে দেশের সাতটি জেলার নানা ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা ও জনপদের জীবন্ত গল্প তুলে ধরা হয়েছে। ১১ গল্পে সাজানো বইটির মূল্য ২০০ টাকা।

বইটির লেখক আশরাফুল ইসলাম আকাশ বলেন, এটা আমার প্রথম বই। স্বাভাবিকভাবেই অনেক উচ্ছ্বসিত আমি। প্রথম সন্তান জন্মের পর বাবা হিসেবে যে অনুভূতি ছিল, এই বইয়ের বেলাতেও তেমনই। আমার দু’চোখে অপরুপ এই বাংলাকে খুঁজে ফিরেছি; অনুভব করেছি ভিন্নভাবে। আর সেটিই বইয়ের লিপিতে ফুটে তোলার চেষ্টা করেছি।

প্রকাশক আবু সাঈদ জানিয়েছেন, বইটিতে লেখক নানা জনপদের মানুষের জীবনযাপন, তাদের চিন্তা-ভাবনাগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা রাখি, পাঠকদের এই বইটি পড়ে তাদের অন্যরকম একটা ভালো লাগা তৈরি হবে।

বইমেলায় স্বপ্ন ‘৭১ এর স্টলসহ বিভিন্ন অনলাইন শপ ও বইয়ের দোকানে পাওয়া যাবে আকাশের ভ্রমণ সাহিত্যটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর