শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৮০ টাইম ভিউ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে কাল রোববার (৪ আগস্ট) খুলছে প্রাথমিক বিদ্যালয়। তবে এদিনও দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা এলাকার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, গতকাল শুক্রবার (২ আগস্ট) হবিগঞ্জ, নোয়াখালী, পাবনা, যশোরসহ বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত বহাল আছে কি না, তা জানতে উদগ্রীব অভিভাবক ও শিক্ষকরা।

বিষয়টি নিয়ে শনিবার (৩ আগস্ট) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত বহাল আছে।

মাহবুবুর রহমান তুহিন বলেন, ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌর এলাকা বাদে অন্যান্য সব জেলায় প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত বহাল আছে। নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর