বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনেই হবে : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৩৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগে কোনো দেশের সাথে নতুন চুক্তি করবে না বাংলাদেশ। শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যালেন্স বৈদেশিক নীতি বাংলাদেশের। তাই নতুন চুক্তি না করার কোনো প্রভাব দেশের ওপর পড়বে না।

মন্ত্রী বলেন, আসন্ন ব্রিকস সম্মেলনে তারা দাওয়াত দিয়েছে। প্রধানমন্ত্রী মনে হয় যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রী যাবেন সেখানে।

বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনেই হবে। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর