রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

আর্জেন্টিনা দলে খেলার স্বপ্ন তার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২১৭ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে খেলছেন। এমন স্বপ্ন দেখেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করে হঠাৎ নায়ক হয়ে ওঠা ভ্যালেন্তিন কাস্তেয়ানোস। তবে জানান আর্জেন্টিনার হয়ে খেলাটা কঠিন। তাই ধাপে ধাপে এগোতে চান।

কদিন আগে ন্যু ক্যাম্প থেকে বার্সেলোনার সঙ্গে গোলশূণ্য ড্র করে ফিরেছিল কাস্তেয়ানোসরা। দিন পনেরোর মধ্যে ঘরের মাঠে আরেক জায়ান্ট রিয়ালকে একেবারে হারিয়েই দিল জিরোনা। কৃতিত্বটা এক কাস্তেয়ানোসের। তাই হৈচৈ পরে গেছে আর্জেন্টিনার মেনদোজাতে জন্ম নেয়া ২৪ বছর বয়সী এই স্টাইকারকে ঘিরে।স্প্যানিশ সাংবাদিক জেরার্দো রোমেরো সাক্ষাৎকার নিয়েছেন তার। সেখানেই তিনি বলেছেন মেসির সাথে খেলার স্বপ্নের কথা, ‘মেসির সঙ্গে জাতীয় দলে খেলাটা স্বপ্নের। তবে আমি ধাপে ধাপে এগোতে চাই। জানি কতোটা কঠিন হবে, তবে এই স্বপ্ন কেউ কেড়ে নিতে পারবে না আমার। পরিশ্রম করে যাবো, দিনটির জন্য (জাতীয় দলে ডাক পাওয়া) নিজেকে প্রস্তত রাখবো।’

রিয়াল নয়, বার্সেলোনাকে পছন্দ তার, কারণ একটাই লিওনেল মেসি খেলতেন সেখানে। ‘আমার আদর্শ তিনি, তার খেলা সবসময়ই ভালো লাগে আমার’ রোমেরো বলছিলেন কাস্তেয়ানোস। বলেন, ‘জানিনা লিও আমার খেলা (রিয়ালের সঙ্গে) দেখেছেন কিনা। বিশ্বের সেরা খেলোয়াড় তিনি। আমরা আর্জেন্টাইনরা বিশ্বসেরাকে পেয়েছি। বিশ্বকাপে তার খেলা দেখে কেদেছি আমি।’

রোমেরোর প্রশ্ন এসে যায়, তাহলে মেসি বড় না ম্যারাডোনা? কাস্তোয়ানোস তুলনায় যেতে রাজি নন, ‘আপনি তাদের খেলা দেখুন, তুলনা করবেন না। এখন আমি মেসির খেলা দেখি। সে আমার আদর্শ।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর