বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আলফাডাঙ্গায় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে থানা পুলিশের মনিটরিং

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ
Exif_JPEG_420

নিজেস্ব প্রতিবেদক : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতে চলমান পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের রুখতে বাজার মনিটরিংয়ে নেমেছেন আলফাডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে বেড়িরহাট বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন। এ সময় ওসি তদন্ত শামিনুল হক ও এসআই ফরাদ শেখ এবং এসআই ফরহাদ মোল্যাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ক্রেতা ও বিক্রতাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করেন।প্রায় দুই ঘন্টা ব্যাপী বাজারে ঘুরে ঘুরে মনিটরিং করেন।চলমান বাজার কমিটির আহবায়ক মো. করিম মোল্লা এবং অন্যান্য সদস্যদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা সভা করার নির্দেশ দেন।

পুলিশ পরিদর্শক তদন্ত শামিনুল হক বলেন, ব্যবসায়ীদের প্রকাশ্যে পন্যের মূল্য তালিকা দৃশ্যমান স্হানে টানাতে নির্দেশনা দিয়েছে। এছাড়া স্বল্প মুনাফায় ভেজাল মুক্ত পণ্য বিক্রি ও খাদ্য পণ্যের সাথে দাহ্য পদার্থ না রাখার পরামর্শ প্রদান করেন। ক্রেতাদের উদ্দেশ্য বলেন, মূল্য তালিকা দেখে আপনার যতটুকু পণ্য দরকার ততটুকু ক্রয় করুন। অতিরিক্ত পণ্য ক্রয় করলে তা বাজার দামের উপর প্রভাব ফেলে। ব্যবসায়ীদের মাঝে কোন অনিয়ম চোখে পরলে তা দ্রুত জানাতে তিনি সকলকে বলেন।অনিয়ম করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হইবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর