বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আশুলিয়ায় পল্লী বিদ্যুতের ঠিকাদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ায় কাজিম উদ্দিন নামের পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালের দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কাজিম উদ্দিন (৫৬) স্থানীয় ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ও পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রায় রাতে বাড়ির পেছনে খামারের একটি ঘরে থাকতেন কাজিম উদ্দিন। ওই ঘরের তালার একটি চাবি নিহতের কাছে ও আরেকটি তাঁর স্ত্রীর কাছে ছিল। সকালে নিহতের স্ত্রী দরজার তালা খুলে ভেতরে ঢুকে বিছানার ওপরে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় নিহতের গলায় ধারালো অস্ত্রের জখম ছিল। পুলিশকে অবহিত করলে নিহতের মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে দেখা গেছে নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর