মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে : আইনমন্ত্রী

আসামে জিন্স, টি-শার্ট -লেগিংস পরে স্কুলে আসা যাবে না শিক্ষিকাদের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৩৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : জিন্স, টি-শার্ট এবং লেগিংস পরে স্কুলে আসা যাবে না। সরকারি স্কুলের শিক্ষিকাদের জন্য নতুন ‘ড্রেস কোড’ চালু করলো আসাম সরকার। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যারা এই নির্দেশ লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে ভারতের আসাম রাজ্যের শিক্ষা দফতর।

ওই নির্দেশিকায় বলা হয়, ক্যাজুয়াল পোশাক, পার্টি ড্রেস, জিন্স, টি-শার্ট, এবং লেগিংস পরে স্কুলে আসতে পারবেন না শিক্ষিকারা। এর পরিবর্তে রুচিসম্মত এবং মার্জিত পোশাক পরে স্কুলে আসতে হবে তাদের।

ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, অনেক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু শিক্ষিকা নিজের পছন্দ মতো পোশাক পরে আসছেন। এটি প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। এখন থেকে তা আর মানা হবে না। কারণ, এই ধরনের পোশাক অনেক সময় জনসমক্ষে গ্রহণযোগ্য নয়।

যেহেতু শিক্ষকরা সমাজের চোখে শ্রদ্ধার পাত্র, তাই আশা করা যায় তারা রুচিসম্মত এবং মার্জিত পোশাকই পরে আসবেন। বিশেষ করে শিক্ষকতার সময় এই ‘ড্রেস কোড’ অত্যন্ত জরুরি বলেও জানানো হয় ওই নির্দেশিকায়।

শিক্ষা দফতরের নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, শুধু রুচিসম্মত এবং মার্জিত পোশাক পরলেই হবে না, তার সঙ্গে পোশাকের রঙের দিকটাও খেয়াল রাখতে হবে শিক্ষিকাদের। চকচকে রং না হওয়াই শ্রেয়। শিক্ষা দফতর একই সঙ্গে সতর্কবার্তা দিয়েছে, এই নির্দেশ অমান্য করলে শিক্ষিকাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

আসামের শিক্ষামন্ত্রী রনোজ পেগু সংবাদমাধ্যমকে বলেন, আমরা স্কুলের নিয়মে অনেক কিছুতে বদল আনার চেষ্টা করছি।

কীভাবে স্কুল চালানো হবে, কোন পদ্ধতিতে ক্লাস নেওয়া হবে এর সঙ্গে শিক্ষিকাদের পোশাকের বিষয়টিও রাখা হচ্ছে বলে জানানো হয়। মন্ত্রীর কথায়, স্কুলে ছাত্রছাত্রীরা ইউনিফর্ম পরে আসে, শিক্ষকদেরও ড্রেস কোড থাকা উচিত এবং সেই পোশাক পরেই স্কুলে আসা বাঞ্ছনীয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর