মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর

ইউক্রেনে দুটি এল-৩৯ যুদ্ধ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, ৩ পাইলট নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১২৫ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের আকাশে দুটি এল-৩৯ যুদ্ধ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় দেশটির তিনজন পাইলট নিহত হয়েছেন। শনিবার দেশটির বিমান বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলের এ দুর্ঘটনা ঘটে।

তিন পাইলটের মৃত্যুর ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, নিহতদের একজন ছিলেন দুর্দান্ত প্রতিভার অধিকারী, যিনি এফ-১৬ যুদ্ধবিমান ওড়ানোতে বেশ পারদর্শী ছিলেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, তিনজনের মধ্যে একজন অ্যান্ড্রি পিলশচিকভ যিনি একজন ইউক্রেনীয় অফিসার। যিনি দেশকে ব্যাপকভাবে সাহায্য করেছেন।

এ বিষয়ে দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত পিলশ্চিকভকে বলেছেন, নিহতদের একজন ইংরেজিতে সাবলীল ছিলেন এবং গত ডিসেম্বরে ‘মেগা ট্যালেন্ট’ ও সংস্কারের নেতা হিসাবে ২৯ বছরের ওই পাইলটের সাক্ষাৎকার নিয়েছিল রয়টার্স।

এদিকে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনায় ফ্লাইট প্রস্তুতির নিয়ম লঙ্ঘন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস।

তদন্ত সাপেক্ষে শিগগিরই বিস্তারিত আলোচনা করে ঘটনার বিষয়ে স্পষ্ট ব্যাখা করা হবে বলে জানিয়েছেন জেলেনস্কি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর