বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ইউপি সদস্যের মুক্তির দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১০১ টাইম ভিউ
Exif_JPEG_420

আরিফুজ্জামান চাকলাদার : ফরিদপুরের আলফাডাঙ্গায় র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‍‍্যাব) এর হাতে গ্রেফতার হওয়া মামলায় ইউপি সদস্য শরিফুল ইসলাম সরফেজের অবিলম্বে মুক্তি ও তদন্তপূর্বক ওই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী।

গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে সদর ইউনিয়ন পরিষদের সামনে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি মানববন্ধন পালন করেন স্থানীয়রা ও পরিবার ৷

সরিফুল ইসলাম ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

মানববন্ধনে আওয়ামীলীগনেতা আব্দুর রাজ্জাক বলেন,নির্বাচিত ইউপি সদস্যের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এলাকার চিহ্নিত একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সরফেজ মেম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও হয়রানি মামলা দায়ের করে।

স্ত্রী সুইটি বেগম,আমার স্বামীর মতো এতো ভাল মানুষ আর কোথাও নেই,হাজারের মধ্যে ও পাওয়া যাবে না।সে এ ধরনে কাজ করেনি,তাকে ফাঁসানো হয়েছে।

তার মা নিলুফা বেগম বলেন, পরিত্যাক্ত রান্নাঘরে পাতার নিচে নষ্ট অস্ত্র রেখে আমার ছেলেকে ধরানো হয়েছে।আল্লাহ এর বিচার করবে।কান্নায় ভেঙ্গে পড়ে বলেন এলাকাবাসী এমন ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানায়।

আরো বক্তারা বলেন, ১০ বছর ধরে সুনামের সাথে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শরিফুল । উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি কুচক্রী মহল তার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা তদন্তপূর্বক প্রত্যাহার ও অবিলম্বে তার মুক্তির দাবি জানান তারা। এলাকাবাসী এমন ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানায়।

ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল মানববন্ধন এ বিষয় আমি কিছুই জানি না,সারকারি সংস্হা র‍‍্যাব ধরেছে।তবে র‍‍্যাব মতো সুনামধন্য সংস্হা কখনো মিথ্যাষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা দেয় না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর