বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ইন্দোনেশিয়া থেকে রামপালে জন্য কয়লা এসেছে মোংলায়, চলছে খালাস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২০৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা এসে পৌঁছেছে। শনিবার সকালে মোংলা বন্দরে খালাস শুরু হয়েছে।

কয়লা নিয়ে আসা এম.ভি. জে হ্যায় নামক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, আমদানি করা কয়লা নিয়ে গত ২১ মে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে। ১৯ দিনের মাথায় জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়। এরপর সেখান থেকে জাহাজটি শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভেড়ে। জাহাজটি ভেড়ার পর সকালে শুরু হয় কয়লা খালাস।

তিনি আরও বলেন, এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম.ভি. বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এম.ভি. বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দরে আসে।

প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে যুক্ত হয় রামপালের বিদ্যুৎ। পরে ২০২৩ সালের ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। এর প্রায় এক মাস পর ১৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এরপর গত ১৫ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এরপর চার দিন পর এটি আবার চালু হয়। কিন্তু কয়লার অভাবে ২৪ এপ্রিল থেকে এটি আবার বন্ধ হয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর