রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার ( ২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়।এদিন র‍্যালিতে পোশাক পরিধানের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মের সংস্কৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ট্যুরিজম বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রভাষক নাসির মিয়া ও প্রভাষক ইয়ামিন মাসুম। এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থী র‍্যালিতে অংশ নেন।

প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ‘বিশ্ব পর্যটন দিবস’ পালন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর