শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

ঈদুল ফিতরের মার্কেট ধরতে বঙ্গবাজারে চৌকি পেতে ব্যবসা শুরু ক্ষতিগ্রস্ত দোকানিদের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২০৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরের মার্কেট ধরতে এবার চৌকি বসিয়ে অস্থায়ীভাবে ব্যবসা শুরু করেছেন রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এবার তাদের ব্যবসা পরিচালনায় অস্থায়ীভাবে চৌকি নিয়ে বসার সুযোগ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরই মধ্যে সেখানে বালি ফেলে ইট বিছিয়ে বিক্রির উপযোগী ব্যবস্থা নেওয়া হয়েছে।

উদ্বোধন শেষ তিনি সাংবাদিকদের বলেন, আগুনে হাজারো ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন। আগুন পুরোপুরি নেভাতে তিনদিন সময় লেগেছে। পরে সেখান থেকে কয়েক হাজার টন বর্জ্য অপসারণ করেছি। পুরো জায়গাটা খালি করেছি।

মেয়র বলেন, ইদকে সামনে রেখে আমরা বলেছিলাম ৪৮ ঘণ্টার মধ্যে যাতে এখানে ব্যবসা শুরু করতে পারি। সেটি আমরা করতে সক্ষম হয়েছি। সবার সহযোগিতায় আমরা তা করতে সক্ষম হয়েছি। এরই মধ্যে ৩ হাজার ৮৪৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর তালিকা তৈরি করেছি।

বঙ্গবাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় দেশের সবাই এগিয়ে এসেছেন জানিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, যারা সহযোগিতায় এগিয়ে এসেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। এর মাধ্যমে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, বাঙালি সহায়তা করতে জানে।

ডিএসসিসি মেয়র বলেন, এখন আমরা স্ব স্ব জায়গায় দোকান বসিয়ে দিচ্ছি। সেভাবে সবকিছু তৈরি করে দিচ্ছি। এটা অত্যন্ত আনন্দের বিষয়। যদিও ঈদের আগে এটা সামান্য। ঈদের পরে ব্যবসায়ীদের জন্য আরও কিভাবে কী করা যায়, তা নিয়ে স্থানীয় সংসদ সদস্যসহ মার্কেট সমিতির সবাইকে নিয়ে বৈঠক করবো। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে বঙ্গবাজার সহায়তা তহবিলে অনুদান দেবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর