বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রবিবার নেওয়া হবে সিঙ্গাপুরে

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১৯ টাইম ভিউ
উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রবিবার নেওয়া হবে সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ব্যাক্তিগত সহকারী শফিকুল ইসলাম রিপন। তিনি স্ট্রিমকে বলেন, ‘উনার শারিরীক অবস্থা অনূকূলে থাকলে রোববার সিঙ্গাপুর নেওয়া হবে। এখনো পর্যন্ত তিনি ভালো আছেন। কখন নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা জানতে আরেকটু অপেক্ষা করতে হবে। তাকে তো ফ্লাই করার মত অবস্থায় থাকতে হবে।‘

এর আগে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তখন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী শুক্রবার বিকেল ৪টার কিছু সময় আগে তাঁর অস্ত্রোপচার হয়।

এর আগে সকালে মির্জা আব্বাসের সিটিস্ক্যান করা হয়। রিপোর্টে অবস্থার অবনতি হলে দ্রুত ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়। মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর