শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

এইচএসসির প্রথম দিনেই অনুপস্থিত প্রায় ২০ হাজার, বহিষ্কার ৪৩

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮৩ টাইম ভিউ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী, আর বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত হয়েছেন ৪৩ জন।বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিয়েছে ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১০ লাখ ৬ হাজার ২৭২ জন।

আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, অনুপস্থিতির হার ৭ দশমিক ৬ শতাংশ।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা পরীক্ষাসংক্রান্ত তথ্যের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গিয়েছে।এতে দেখা গেছে, ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ৬ হাজার ২৭২ জন। অনুপস্থিতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬ শতাংশ।

ঢাকা বোর্ডের অধীনে ২৯৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬৪ হাজার ৬৬৭ জন। অংশগ্রহণ করেছে ২ লাখ ৬১ হাজার ৩৪১ জন। অনুপস্থিত ৩ হাজার ৩২৬ জন (অনুপস্থিতির হার ১.২৬ শতাংশ)। ঢাকা বোর্ড থেকে একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর