শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

এইচএসসি পরীক্ষা চলাকালীন কুড়িগ্রামে অসুস্থ ২ পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৭৩ টাইম ভিউ

পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একই কেন্দ্রর দুই এইচএসসি পরীক্ষার্থী।  মঙ্গলবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজ কেন্দ্রে ৭ নম্বর ও ১৫ নম্বর কক্ষে আইসিটি বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। অসুস্থ পরীক্ষার্থীরা হলেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ৭২২৫৮১ রোলধারী সুমি আক্তার ও নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ৭২১১৫৪ রোলধারী শিরিনা আক্তার।

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা না পেরুতেই ১৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী সুমি আক্তার এবং ৭ নম্বর কক্ষের পরীক্ষার্থী শিরিনা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কর্তৃপক্ষ চিকিৎসক নিয়ে এসে পরীক্ষা কক্ষেই শিরিনা আক্তারের শরীরে স্যালাইন পুশ করার ব্যবস্থা করেন। স্যালাইন পুশ করানো অবস্থায় কিছুটা সুস্থতা অনুভব করলে সকাল সাড়ে এগারোটার দিকে আবারও পরীক্ষার খাতায় লেখা শুরু করেন শিরিনা। অন্যদিকে সুমি আক্তার বেশি অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর দুপুর ১২ টা ২৫ মিনিটে পরীক্ষা কক্ষে ফিরে আসেন সুমি আক্তার।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বায়েজিদ হাসান জানান, ‘পরীক্ষার নিয়ে দুঃচিন্তা এবং ঠিকমত খাওয়া দাওয়া না করার কারনে ওই পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা দেয়ার পরে সুস্থ হয়ে আবারও পরীক্ষা কেন্দ্রে ফিরে গেছে।’

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব আসাদুজ্জামান সরকার বলেন, ‘দু’জন পরীক্ষার্থী অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষন পর তারা সুস্থ হয়ে আবারও পরীক্ষায় অংশ নিয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর