রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

একাডেমিক পরিবেশ রক্ষায় ক্যাম্পাসে মাইক বাজানো নিষিদ্ধের সিদ্ধান্ত জবি প্রশাসনের

জবি প্রতিনিধি 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ টাইম ভিউ
একাডেমিক পরিবেশ রক্ষায় ক্যাম্পাসে মাইক বাজানো নিষিদ্ধের সিদ্ধান্ত জবি প্রশাসনের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একাডেমিক পরিবেশ রক্ষা ও নিরবচ্ছিন্ন গবেষণা কার্যক্রম নিশ্চিত করতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসে সাউন্ড বক্স বা মাইক বাজানো এবং খেলাধুলাসহ সব ধরনের কোলাহলপূর্ণ কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, গবেষণা, একাডেমিক কার্যক্রম এবং সার্বিক পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সেজন্য সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনোভাবেই সাউন্ড বক্স বা মাইক বাজানো যাবে না। একইসাথে এই সময়ে ক্যাম্পাসের ভেতরে কোনো প্রকার খেলাধুলা করাও নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত সময়ের বাইরে অর্থাৎ বিকাল ৪টার পর যদি কেউ এ ধরনের কোনো কর্মকাণ্ড (সাউন্ড সিস্টেম ব্যবহার বা অনুষ্ঠান) পরিচালনা করতে চায়, তবে তাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি গ্রহণ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর