সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

এফডিসিতে সাংবাদিকদের মারধর করল অভিনয়শিল্পীরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : এফডিসিতে সাংবাদিকদের মারধরবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের উপর অভিনয়শিল্পীদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৪-২৬’র নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন, তার ক্যামেরাম্যানসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চিত্রনায়িকা ময়ূরীর সাক্ষাৎকারকে কেন্দ্র করে শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের গণ্ডগোলের শুরু। একপর্যায়ে বেশ কয়েকজন অভিনয়শিল্পী সাংবাদিকদের উপরে হামলে পড়েন।এদের মধ্যে চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেতা শিবা শানু, আলেকজান্ডার বো’সহ আরও অনেকেই ছিলেন বলে জানা গেছে। তাদের মারধরে কয়েকজন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে বিএফডিসির খোলা প্রাঙ্গণে বিকেল সাড়ে ৫টায় সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির বাকি সদস্যরা। এর আগে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু মিশাকে শপথ পাঠ করান।

সদস্যদের শপথ পাঠ শেষে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘বিগত সময়ে চলচ্চিত্রের জন্য অনেকে অনেক কিছু করেছেন। আমাদের নতুন কমিটির কাছ থেকে আগামী দুই বছরে নতুনত্ব পাবেন বলে আশা করছি। আমরা পিছনে তাকানোর লোক নয়, আমরা সামনে তাকাব এবং ভালো কিছু করার চেষ্টা করব। ইনশাল্লাহ, আপনারা আমাদের পাশে থাকবেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর