বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

এবার বিএনপিকে ৩৬ দিনের পাল্টা আল্টিমেটাম দিয়েছেন ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের বাকী ৩৬ ঘণ্টা। এবার বিএনপিকে সঠিক পথে আসার জন্য ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে সঠিক পথে আসার জন্য ৩৬ দিনের আল্টিমেটাম দেয়া হলো। তারা যদি ৩৬ দিনের মধ্যে সঠিক পথে না আসে তাহলে তাদের কালো হাত গুড়িয়ে দেয়া হবে।

কাদের বলেন, কারও নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো। যারা স্যাংশনের কথা বলে তাদের দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। কারও খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন চলবে না বলেও স্পষ্ট জানিয়েছেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আল্টিমেটাম দেয়, তাদের নেত্রীর জন্য ৩৬ মিনিটের আন্দোলনও তারা করতে পারেনি। অথচ শেখ হাসিনার মহানুভবতায় আজ খালেদা জিয়া ঘরে বসে চিকিৎসা নিচ্ছে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আন্দোলন করতে পারে না। ভিসা নীতি, নিষেধাজ্ঞার ওপর তারা ভর করে চলেছে।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, অক্টোবরে বিএনপির খেলা শুরুর আগেই তাদের মাঠ শূন্য হয়ে যাবে। ভিন্ন দলের হয়ে বিএনপি নেতারা নির্বাচনে অংশ নেবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর