সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

এসএসসি পরীক্ষার্থী গৃহবধূর মরদেহ উদ্ধার , স্বামী আটক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২১৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে সাদিয়া আক্তার (১৯) নামে এসএসসি পরীক্ষার্থী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্দেহজনক হিসেবে গৃহবধূর স্বামী রায়হানকে আটক করেছে পুলিশ। সাদিয়া মাজালিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসের ২৭ তারিখে পৌরসভার কোনাবাড়ী এলাকায় আব্দুল্লার ছেলে ইঞ্জিনিয়ার রায়হানের সাথে বিয়ে হয় মাজালিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তারের। সাদিয়া এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরীক্ষা চলমান থাকায় বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন সাদিয়া। গতকাল শুক্রবার বিকালে স্বামী রায়হান ও তার পরিবারের লোকজন সাদিয়াদের বাড়িতে বেড়াতে আসেন আত্মীয়স্বজনরা রাতে চলে গেলে স্বামী রায়হান থেকে যায়। রাতে রায়হান ও সাদিয়া ঘুমিয়ে পরে।

শনিবার ভোর রাতে স্বামী রায়হানের চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সাদিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় মরদেহ বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন স্বামী রায়হান। পরে বিষয়টি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সন্দেহজনক হিসেবে স্বামী রায়হানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত সাদিয়ার বাবা সাইফুল ইসলাম বলেন, রাতে মেয়ে ও জামাইকে হাসি মুখেই ঘরে রেখে আমরা ঘুমাতে যাই। ভোরে মেয়ের জামাইয়ের চিৎকার শুনে ঘুম ভাঙ্গে। দৌড়ে গিয়ে দেখি বারান্দার পকেট রুমে মেয়ের ঝুলন্ত মরদেহ জামাই রায়হান বুকে ধরে কান্নাকাটি করছে। এসময় জিজ্ঞেস করলে সাদিয়া গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সাদিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক হিসেবে নিহত গৃহবধূর স্বামী রায়হানকে আটক করে থানায় আনা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর