শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

এসএসসি পাস করেনি ৬ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৭ টাইম ভিউ

এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী। সারা দেশে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে উত্তীর্ণ হন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী। অর্থাৎ,

পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ৬ লাখ ৬৬০ জন পরীক্ষার্থী।  ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হতে পারেননি ৪ লাখ ৭২ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় পাস করেন ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন

শিক্ষার্থী। উত্তীর্ণ হতে পারেননি ৯১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ৩৬ হাজার ৪৪৭ জন শিক্ষার্থী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর