শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

ওজন কমানোর গোপন ৪ উপায়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৮৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ওজন কমানোর গোপন ৪ উপায়এটি একটি সাধারণ বিশ্বাস যে ওজন কমানো মানে ডায়েট করা। তবে এটি পুরোপুরি সত্যি নয়। এটা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ওজন কমানোর জন্য এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যা একটি স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলে এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আপনার লাইফস্টাইলের পরিবর্তনগুলোই আপনার ওজন কমানো নিশ্চিত করবে।

চলুন জেনে নেওয়া যাক ওজন কমানোর গোপন উপায়-

১. পরিমাণ বুঝে খানবুদ্ধিমানেরা খাবারের পরিমাণ বুঝে খায়। যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য এদিকে খেয়াল রাখা জরুরি। সব সময় অল্প খাবার দিয়ে শুরু করবেন এবং প্রয়োজনে আরেকটু যোগ করবেন। শুরুতে খুব তাড়াতাড়ি খাবেন না কারণ এতে অতিরিক্ত খাওয়া হতে পারে। বাইরে খাওয়ার পরিকল্পনা করলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এড়াতে এক বাটি সালাদ বা সবজি দিয়ে শুরু করুন। শাক-সবজিতে রয়েছে ফাইবার যা আপনাকে একবারে বেশি খাওয়া থেকে বিরত রাখবে।

২. কোনো বেলার খাবার এড়িয়ে যাবেন না

আমরা অনেকেই বিশ্বাস করি যে কোনো বেলার খাবার বাদ দিলে সহজেই ওজন কমাতে পারবো। কিন্তু এটি ভুল ধারণা। খাবার বাদ দিলে তা শরীরকে ক্ষুধার্ত করে এবং যা শেষ পর্যন্ত চর্বি কোষ জমার কারণ হয়। এছাড়া কোনো বেলার খাবার বাদ দিলে পরবর্তী খাবারের সময় অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়, যা ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। অল্প এবং ঘন ঘন খাবার খান। স্বাস্থ্যকর স্ন্যাকস বেছে নিন যাতে বিপাক বৃদ্ধি পায়, আপনি পরিতৃপ্ত হন এবং শক্তির মাত্রা বেড়ে যায়।

৩. পর্যাপ্ত পানি পান করুন

পানি আপনাকে দীর্ঘ সময়ের জন্য পরিপূর্ণ রাখতে সাহায্য করে যার ফলস্বরূপ অতিরিক্ত খাবার খাওয়ার সম্ভাবনা কমে যায়। নিজেকে সব সময় হাইড্রেটেড রাখুন। এতে বার বার ক্ষুধা লাগার মতো পরিস্থিতি তৈরি হবে না। সেইসঙ্গে মিলবে আরও অনেক স্বাস্থ্য সুবিধা। তাই এদিকে খেয়াল রাখুন।

৪. নিয়মিত ব্যায়াম করতে ভুলবেন না

আপনার অবশ্যই ২৫-৩০ মিনিট হাঁটা বা দৌড়ানোর মতো শারীরিক কার্যকলাপে ব্যয় করা উচিত। যদি জিমে যেতে না পারেন তবে বাড়িতেই চেষ্টা করুন। হাঁটুন বা যোগব্যায়াম করুন। শুধু তাই নয়, আপনি আপনার প্রিয় খেলা যেমন টেনিস, ব্যাডমিন্টন বা ক্রিকেটও খেলতে পারেন। যা আপনাকে ফিট এবং সুস্থ রাখতে সাহায্য করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর