রবিবার, ২৪ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহা: কলেজের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলমন্ত্রী কক্সবাজারে আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দুজন আহত সোমবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু মাদারগঞ্জে গুনারীতলা ইউনিয়নে ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণ হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ঈদের ছুটিতে অফিস ত্যাগের আগে লাইট-ফ্যান বন্ধ করে যাওয়ার নির্দেশনা রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

কক্সবাজারে আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দুজন আহত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩ টাইম ভিউ
কক্সবাজারে আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দুজন আহত
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী একটি মামলার হাজিরা দিয়ে আদালত ভবন থেকে বের হচ্ছিলেন। এমন সময় অস্ত্রধারী চার যুবক প্রথমে লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তিনি দ্রুত সরে গিয়ে এক অস্ত্রধারীকে ধরে ফেলেন

কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে মামলায় হাজিরা দিতে আসা বিএনপি নেতাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ দুপুরে চারজন যুবক এ হামলা চালায়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী একটি মামলার হাজিরা দিয়ে আদালত ভবন থেকে বের হচ্ছিলেন। এমন সময় অস্ত্রধারী চার যুবক প্রথমে লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তিনি দ্রুত সরে গিয়ে এক অস্ত্রধারীকে ধরে ফেলেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবক নিচের দিকে গুলি চালাতে থাকে। এতে মইনুদ্দিন নামের এক যুবক পায়ে গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় মোট দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অপরজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান (ক্রাইম অ্যান্ড অপারেশন)-এর নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। ব্যবহ্নত অস্ত্রটিও উদ্ধার করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর