বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লেগুনা- বাসের সংঘর্ষে নিহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় লেগুনা ও বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র।নিহতরা হলেন- চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিকপাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।

দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। এসআই খোকন রুদ্র জানান, কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাওয়া একটি ও চট্টগ্রামমুখী লেগুনা হারবাং কলাতলী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চার যাত্রী নিহত হয়। আহত হয়েছেন প্রায় আটজন। দুর্ঘটনায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে।

তিনি আরও জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর ও গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর