শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি কর্মী মকবুল হত্যা: অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে সাইবার হামলার শিকার ফিফা, গোপন তথ্য চুরি রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং নতুন মজুরি ঘোষণার পরও বন্ধ ৩৬০টি পোশাক কারখানা গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি-ককটেল বিস্ফোরণে নিহত ১ কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া দীর্ঘমেয়াদি ইজারা ও আয় বাড়ানোর উদ্যোগ

কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া দীর্ঘমেয়াদি ইজারা ও আয় বাড়ানোর উদ্যোগ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া দীর্ঘমেয়াদি ইজারা ও আয় বাড়ানোর উদ্যোগ
ছবি-সংগৃহীত

জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়ার দীর্ঘমেয়াদি ইজারা, সার্ভিস এরিয়ার বিদ্যমান সুবিধাসমূহ, যান চলাচল, টোল ও আয় বাড়াতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিতকরণ এবং সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, সদস্য কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোসা. ফরিদা ইয়াসমিন, মো. সাইফুল আলম এবং মো. রাশেদুল ইসলাম রাশেদ অংশগ্রহণ করেন।

বৈঠকে দক্ষিণ অঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পদ্মা সেতু রেলসংযোগ, খুলনা-দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণসংক্রান্ত চলমান প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।

সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা-জুন ২০২৬’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সাথে ‘প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা-২০২৬’ শীর্ষক একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সংশোধিত নির্দেশিকা এবং প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় অনুমোদন করা হবে। অনুমোদনের পর এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে মর্মে বৈঠকে জানানো হয়।

বৈঠকে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, সেতু বিভাগের সচিব, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী (সচিব), রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর