শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি কর্মী মকবুল হত্যা: অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে সাইবার হামলার শিকার ফিফা, গোপন তথ্য চুরি রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং নতুন মজুরি ঘোষণার পরও বন্ধ ৩৬০টি পোশাক কারখানা গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি-ককটেল বিস্ফোরণে নিহত ১ কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া দীর্ঘমেয়াদি ইজারা ও আয় বাড়ানোর উদ্যোগ

গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ টাইম ভিউ
গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি-সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যারা দেশে গণহত্যা চালিয়েছে এবং মানুষের ওপর গুলি চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রত্যেকের বিচার করা হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা-৬ আসন’ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদের দোসররা নিয়মিত ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলছেন। তবে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, গত ১৭ বছরে যারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। তার ভাষ্য, যে সরকার বিনা ভোটে দেশ পরিচালনা করেছে এবং পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা দেশের ইতিহাসে একটি লজ্জাজনক অধ্যায় সৃষ্টি করেছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। তবে ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি ও তাদের সহযোগীরা যেসব দেশে অবস্থান করছেন, সেসব দেশের প্রতি তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে তাদের বিচার হয়েছে। প্রয়োজনে তারা আপিলের সুযোগ চাইলে সেই সুযোগ দেওয়া হবে। দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর