সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :

কলাপাড়ায় গৃহবধুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা

হাবিবুর রহমান মাসুদ , স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫৬ টাইম ভিউ

কলাপাড়ায় মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে হইছে দুর্বৃত্তরা। রবিবার রাত সারে সাতটার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মুকুল ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। নিহতের ২০ বছর বয়সী এক ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাষ্টার বাড়ি জামে মসজিদের ইমাম। সে দুপুরের খাবার শেষ মসজিদে নামাজ পরাতে যান। সে সময় তার স্ত্রী ঘরেই অবস্থান করছিলেন। সন্ধ্যার পরে প্রতিবেশী এক নারী তাদের ঘরে এসে ওই নারীর লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর