বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কলাপাড়ায় নৌকা ও ঈগল প্রতীকের কর্মীদের মধ্যে সংঘর্ষ-আহত ৭

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ,কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় নৌকার প্রার্থী অধ্যক্ষ মো. মহিববুর রহমান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের অন্তত: ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মধ্যে নৌকার কর্মী মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খান ও মামুন ফরাজিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। আহত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এমদাদ খান বাবুসহ ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পরে নৌকার সমর্থকরা বঙ্গবন্ধুর ভাষণ সম্বলিত একটি প্রচার সাউন্ড বক্সে বাজিয়ে পার্শ্ববর্তী চাপলী বাজারে উঠান বৈঠকের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তাদের পাশে ঈগল পাখির সমর্থকরা অপর একটি সাউন্ড বক্সে হিন্দি গান বাজায়। নৌকার প্রচারের মধ্যে হিন্দি গান বাজিয়ে ডিস্টার্ব করতে নিষেধ করেন সোয়েব খান। এ নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার শনিবার জানান, বর্তমানে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্দ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর