সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল তুরাগ থেকে দুইজনের লাশ : রাজনৈতিক সংশ্লিষ্টতা ‘দেখছেন না’ ঢাকার এসপি আগামী ৩০ দিন সম্পূর্ণভাবে ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে হরমুজ প্রণালি: আরাঘচি জুলাইয়ের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে উৎপাদন কমেছে দুই বিদ্যুৎকেন্দ্রের : বিদ্যুৎমন্ত্রী সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪ পুলিশে বড় রদবদল, ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে উৎপাদন কমেছে দুই বিদ্যুৎকেন্দ্রের : বিদ্যুৎমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩ টাইম ভিউ
কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে উৎপাদন কমেছে দুই বিদ্যুৎকেন্দ্রের : বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি এবং বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার কারণে কয়লা খালাসে বিঘ্ন ঘটায় জাতীয় গ্রিড থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বিধি-৩০০ এর আওতায় দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ায় কেন্দ্রটি জরুরি ভিত্তিতে বন্ধ (ফোর্সড শাটডাউন) করতে হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করা সম্ভব হচ্ছে না। কয়লা সংকটের কারণে ওই কেন্দ্রের একটি ইউনিটও বন্ধ রয়েছে। তিনি জানান, এই দুই কারণে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে এবং রাজধানী ঢাকাতেও লোডশেডিং করতে হবে।

বিদ্যুৎমন্ত্রী আরও জানান, সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন। বর্তমান অবস্থাকে একটি জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে সংসদের সকল সদস্য এবং দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণ ও সম্মিলিতভাবে এই পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি। তবে আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি বলেন, দুই দিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হলে লোডশেডিংয়ের মাত্রাও কমে আসবে।

বিবৃতি প্রদানকালে অধিবেশনের সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বিদ্যুৎমন্ত্রীর দেওয়া এই বিবৃতিটি বিধি-৩০০ অনুযায়ী সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর