সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়াকৈরে কলোনিতে আগুন পুড়ে গেছে ৭০টি বসত ঘর

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনীর ৭০টি বসত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৪ মে) দুপুরে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কলোনির বাসিন্দা গার্মেন্টস্ কর্মী আব্দুল লতিফ জানান, কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় স্থানীয়দের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে সারোয়ার ও সুফিয়ানসহ কয়েক ব্যক্তি ঘর তুলে গার্মেন্টস্ শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষদের কাছে ভাড়া দিয়েছিলেন। শুক্রবার দুপুরে সারোয়ারের কালোনিতে আগুন প্রথমে আগুন লাগে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। তার দাবি, আগুনে কলোনির চারটি গলির প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, শুক্রবার দুপুর ১টা ১৫মিনিটে কলোনিতে আগুন লাগার খবরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ১৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর