বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপির কার্যালয়, প্রশাসনের উদাসীনতা

কালিয়াকৈর প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ টাইম ভিউ
কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপির কার্যালয়, প্রশাসনের উদাসীনতা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডে গাছবাড়ি গ্রামে  বনবিভাগের জমি দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, চান মিয়ার ছেলে নজরুল ইসলামের কাছ থেকে ৪ লক্ষ টাকায় প্রায় ৩ শতাংশ বনবিভাগের সোনাতলা ফরেস্ট বিটের জমি কিনে ছামান মিয়া ও আবদুল আলীম নামক দুই ব্যক্তি এই কার্যালয় নির্মাণ করেছেন।

জানা গেছে, এই দুই ব্যক্তি পূর্বে আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত ছিলেন তারা বিগত আওয়ামীগ আমলেও বনবিভাগ এর জমিতে থাকা গাছের ব্যবসা করতো বলে জানা গেছে  । তবে বর্তমানে তারা বিএনপির সাইনবোর্ড টানিয়ে কার্যালয় নির্মাণ করেছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, ঘর রক্ষার্থে বিএনপির সাইনবোর্ড টানানো হয়েছে, না হলে ঘর রক্ষা করা সম্ভব হতো না।

এ বিষয়ে সোনাতলা ফরেস্ট অফিসার মহিদ উদ্দিনকে অবহিত করা হলেও তিনি আইনি কোন পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন, বনবিভাগের জমি দখল করে কার্যালয় নির্মাণ করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনায় এলাকায় অসন্তোষ বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর