বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ নিহত তিন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর জেলার জুনাইল থানার রতন (২৭) ও তার সঙ্গে থাকা ছয় বছরের ছেলে সানি। আরেকজন হলেন রাজশাহী জেলার বেলপুকুরের শরীফ।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই মো. তৈয়ুব আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি আনালিয়াবাড়ী এলাকা পার হচ্ছিল। এ সময় উত্তর বঙ্গের একটি বাস নষ্ট হলে ঘটনাস্থলের কাছে বাসটি দাঁড়িয়ে ছিল। সেসময় কিছু যাত্রী ট্রেন লাইনের পাশে দাঁড়ানোসহ হাঁটাহাঁটি করছিল। সেই মুহূর্তে ঐ ট্রেনের নিচে কাটা পড়েন বাবা-ছেলেসহ তিনজন।

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ কর্মকর্তা আলী আকবর জানান, ঘটনাস্থলে থেকে তিনজনের মরদেহে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর