মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৬ টাইম ভিউ
কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর ও বসিলা এলাকায় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নতুন করে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (২৩ মে) মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং ও বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ হিসেবে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটি ও বাড়ি মালিক সমিতির সঙ্গে ধারাবাহিক বৈঠক করে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।’

তিনি বলেন, ‘পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাসিন্দারা রাস্তা ছাড়তে সহযোগিতা না করলে সরকার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে না। সভায় শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলার মাঠের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি নিরাপত্তা জোরদারে প্রতিটি বাড়ির সামনে রাস্তার পাশে দুটি করে লাইট স্থাপন এবং সম্ভব হলে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর