বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন : সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে।

সিলেট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১০টার দিকে মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই। তবে এখনো আমাদের দুটি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদের আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডে সিলেটের অনেক জায়গা বিদ্যুৎবিচ্ছিন্ন। আগুনের কারণে হওয়া ক্ষতি সারিয়ে সঞ্চালন স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে।

বিউবো সিলেটের প্রধান প্রকৌশলীর দপ্তরের সহকারী প্রকৌশলী তানজিদ রহমান বলেন, ‘ঘটনার পর থেকে দু-একটা এলাকা ছাড়া পুরো সিলেট ঘণ্টা দেড়েক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। এখন অধিকাংশ এলাকায় বিদ্যুৎ লাইন চালু করা হয়েছে। অগ্নিকাণ্ডে আম্বরখানা-১ ও ২ ফিডার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ফিডারের অধীন ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। এগুলো মেরামত করতে সময় লাগবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক সহকারী প্রকৌশলী বলেন, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর