বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কুমিল্লার নাঙ্গলকোটে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ টাইম ভিউ
কুমিল্লার নাঙ্গলকোটে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আলীয়ারা গ্রামের দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার আবার সংঘর্ষে জড়িয়ে পড়লে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নিহত হন। এ সময় আরও ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান শুক্রবার বিকেল ৩টার দিকে বলেন, নিহত দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, দুই গ্রুপের বিরোধ দীর্ঘদিনের। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও এই দুই গ্রুপের বিরোধের জেরে গত বছর বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের ইউপি সদস্য মো. আলাউদ্দিন (৫৫) নিহত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর