বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
সর্বজনীন পেনশন চাঙ্গা করতে নতুন প্রকল্প নিচ্ছে সরকার ফিলিপাইনের সিনেটে আইসিসির পরোয়ানাভুক্ত সিনেটরকে ধরতে অভিযান, গুলির শব্দ এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত, ১২ শর বেশি আহত ট্রাম্পকে বেইজিং সফরে লাল গালিচা অভ্যর্থনা, দুই দেশের কূটনীতিতে নতুন বার্তা ভাঙ্গা থানায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই তরুণকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত সরকারের ঢাকায় ঝুম বৃষ্টিতে কমেছে গরম, চার বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস সেবা প্রকাশনীর কার্যক্রম স্থগিত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩২

কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত সরকারের

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত সরকারের

কুমিল্লা নগরীর আধুনিক ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কুমিল্লা ওয়াসা গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ লক্ষ্যে বুধবার (১৩ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় কুমিল্লা নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের প্রেক্ষাপটে সুপেয় পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কুমিল্লা শহরের নাগরিকদের জন্য একটি কার্যকর ও আধুনিক পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে ওয়াসা গঠন সময়োপযোগী উদ্যোগ।

তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন। একইসঙ্গে নগরবাসীর নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর