মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ৩

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পালা‌নোর সময় ওই নারীর সাথে থাকা ৩ যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হোটেলের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ম‌হিপুর থানা পুলিশ। নিহত আফরোজা আক্তার রিতু যশোর জেলার চোকদাপ পাড়া থানার বেজপাড়া গ্রামের মো. ইছা মীরের স্ত্রী। তার বাবার বাড়িও একই এলাকায়।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে আফরোজা আক্তার রিতুসহ চারজনের একটি দল কুয়াকাটায় বেড়াতে আসে। সন্ধ্যায় তারা কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া হোটেল নিউ সী-বীচ ইন হোটেলের ৫০১ নম্বর কক্ষ (সুইট রুম) ভাড়া নেন। গতরাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন। দুপুরের দিকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে হোটেলটির যে কক্ষে ওই তরুণী ছিলেন তার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে হোটেল নিউ সী-বীচ ইন এর ম্যানেজার রুমান মৃধা বলেন, হোটেলের নিয়ম অনুযায়ী ডায়েরি করে তাদের কাছে রুম ভাড়া দেয়া হয়েছে। ওই তরুণী একা একটি কক্ষে ছিলেন। আর তার সা‌থে আসা অন্য তিনজন যুবক ছিল আরেকটি কক্ষে। আফরোজা আক্তার রিতুর সাথে থাকা বাকিরা পালানোর চেষ্টা করলে হোটেল কর্মচারীরা তাদেরকে আটকে রাখে পু‌লিশে সোপার্দ করে বলেও জানান তিনি।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ওই তরুণীর সঙ্গে থাকা ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর