রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়িতে আগুন লাগিয়ে বাসিন্দাদের পুড়িয়ে সর্বস্ব লুট

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২২৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে বিবদমান বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অগ্নিদগ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে গবাদি পশুসহ বাড়ির আসবাবপত্র ও সম্পদ লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের দুর্গম চিলমারীরচর বাজার সংলগ্ন উত্তরপাড়ায় এমন ঘটনা ঘটানো হয়। অগ্নিদগ্ধসহ আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী স্কুল শিক্ষক ইকবাল হোসেন ও স্থানীয়রা জানান, দৌলতপুর উপজেলার চিলমারীরচরের শিকদার পক্ষ ও মণ্ডল পক্ষের মধ্যে দীর্ঘ একমাসের বেশি সময় ধরে বিরোধ চলে আসছে। বিরোধের সূত্র ধরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ, হামলা ও মামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েনও রয়েছে।

বিরোধের জেল ধরে বৃহস্পতিবার বিকালে শিকদার পক্ষের লোকজন সংঘবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মণ্ডল পক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এ সময় তারা বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে ব্যাপক লুটপাট করে। হামলায় ও আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৫ জন আহত হলে তাদের মধ্যে সাগর মণ্ডল (২৫), দিনা মণ্ডল (৭০), ফারুক মণ্ডল (২২), নাসির (১৮), আনিসুর রহমান (৪০), নুরী (৭০), ফজল মণ্ডল (৫২), হাবলু মোল্লা (৪০), আশরাফুল (৩৫), হালিমা বেগম (৩২) ও হালিমাকে (৩৮) উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয় এবং অগ্নিদগ্ধদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

আগুনে ইকবাল মণ্ডল, মোজাম্মেল মণ্ডল, জহুরুল মণ্ডল ও রানা মণ্ডলসহ পাঁচজনের বাড়ি পুড়ে ভস্মীভূত হয়।

এ সময় হামলাকারীরা ওইসব বাড়ি থেকে গরু, ছাগল, ঘরের আসবাবপত্র ও সম্পদ লুট করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

হামলা ও অগ্নি সংযোগের খবর পেয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

হামলার ঘটনার বিষয়ে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান জানান, চলমান বিরোধের জেরে শিকদার পক্ষের লোকজনের হামলা, মারপিট ও অগ্নিসংযোগে অগ্নিদগ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা ৫-৬টি বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট করে করে বলে তিনি উল্লেখ করেন।

হামলা ও অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর