সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা হাসপাতালে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২২০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে এক পিতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রবিবার সকাল ৯টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা মাদকাসক্ত ওই ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

জানা গেছে, ওই গ্রামের ছোবেদ আলীর (৪৮) ছেলে মিজানুর রহমান (২৫) প্রতিদিনের মতো নেশা করে শনিবার দিবাগত রাত ও রবিবার সকালে গালিগালাজ করতে থাকে। ছোবেদ আলী এসব সহ্য করতে না পেরে প্রতিবাদ জানালে বাপ-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিজানুর ছুরি দিয়ে ছোবেদ আলীর বুকে ও পিঠে আঘাত করে।

ছুরির আঘাতে ছোবেদ আলী মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে প্রেরণ করে এবং মিজানুরকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানুরকে থানায় নিয়ে আসে।

আহত ছোবেদ আলী জানান, নেশা করে ছেলে মিজানুর নষ্ট হয়ে গেছে। তাকে আলাদা বাড়ি করে দেয়া হয়েছে। নেশা করার কারণে তার দুই স্ত্রীর সংসার টেকেনি। তার কারণে এলাকাবাসীও অতিষ্ঠ। গতরাতে সে সারারাত আমাকে গালিগালাজ করে। সকালে প্রতিবাদ করলে আমার বুকে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, পিতার উপর হামলার ঘটনায় মিজানুরকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর