বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭

কেনিয়ায় বেড়াতে গিয়ে ২১ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক: উদ্বিগ্ন পরিবার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১০৮ টাইম ভিউ
কেনিয়ায় বেড়াতে গিয়ে ২১ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক: উদ্বিগ্ন পরিবার

ছুটিতে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বেড়াতে গিয়ে ২১ দিন ধরে নিখোঁজ নেদারল্যান্ডসের নাগরিক এক বাংলাদেশি যুবক। বাংলাদেশে স্বজনরা সর্বশেষ ২৪ এপ্রিল তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। এরপর থেকে ওই যুবকের আর কেউ খোঁজ দিতে পারছেন না।

কেনিয়ার মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল টুকো শুক্রবার (১৫ মে) প্রকাশিত এক খবরে বলেছে, নিখোঁজ বাংলাদেশি যুবকের নাম শেখ মাহফুজুর রহমান ইমন। তার খোঁজ পেতে উদ্বিগ্ন স্বজনরা এরইমধ্যে কেনিয়ায় বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে। নেদারল্যান্ডসের কূটনৈতিক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছেন তারা।খবরে বলা হয়, ইমন গত ১১ এপ্রিল ভারত মহাসাগরের তীরবর্তী কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মোম্বাসায় বেড়াতে যান। সেখান থেকে প্রতিনিয়ত তিনি তার ভ্রমণের নানা ছবি ও অভিজ্ঞতা ফেইসবুক পোস্ট করছিলেন। ২২ এপ্রিলের পর সব পোস্ট বন্ধ হয়ে যায়। ২৪ এপ্রিলের পর স্বজনরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি।

ইমনের এক স্বজন কেনিয়ার সংবাদমাধ্যম লামিসো মিডিয়া হাউজকে বলেন, ভ্রমণের শুরু থেকে ইমন সব আপডেট ফেইসবুকে দিচ্ছিল। হঠাৎ আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না। ২২ এপ্রিল সর্বশেষ পোস্টে তাকে মোম্বাসার মাদারাকা এক্সপ্রেস রেলওয়ে সার্ভিসের বাইরে দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগের সব চেষ্টা ব্যর্থ হয়েছে।

ইতোমধ্যে ইমনের খোঁজে লামিসো মিডিয়া হাউজের মাধ্যমে অনলাইনে বিজ্ঞপ্তি দিয়েছে তার পরিবার। তবে এখনো তার কোনো খোঁজ কেউ দিতে পারেনি। তবে কেনিয়ার অনেকেই এই আবেদনটি শেয়ার করছেন এই আশায় যে, ভ্রমণের সময় কেউ হয়ত ইমনকে দেখতে বা তার সঙ্গে কথা বলে থাকতে পারেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর