বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কোটাবিরোধী আন্দোলন: শিক্ষার্থীদের নিয়ে ইউজিসির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে উপাচার্যদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (১১ জুলাই) সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ইউজিসি সচিব ফেরদৌস জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়েছে, কোটাবিরোধী আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশন কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়েছেন। এগুলো হলো-

১। আন্দোলনরত শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ, পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো।

২। দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/প্রক্টর ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাদের শিক্ষার্থীদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন মর্মে আদালত আশা করে।

৩। স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনরতে শিক্ষার্থীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবেন। এ ক্ষেত্রে আদালত মূল আবেদনটি নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবে।

বিজ্ঞপ্তিতে আদালতের দেয়া এসব পর্যবেক্ষণ ও নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর