রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

ক্যাম্পাসের লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৭০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ আগস্ট) বেলঅ ১২টার পর বশেমুরবিপ্রবির ক্যাম্পাসের লেকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা হিয়া ও তাসফিয়া জাহান রিতু।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, বৃষ্টির সময় ওই দুই শিক্ষার্থী লেকের পাশে হাঁটছিলেন। এ সময় তাদের মধ্যে কেউ একজন পা পিছলে লেকের পানিতে পড়ে তলিয়ে যান। এ সময় অপরজন তাকে বাঁচাতে পানিতে নামেন। দুজনই সাঁতার না জানায় তলিয়ে যান। দূর থেকে বিষয়টি লক্ষ করে এক ছাত্র দ্রুত লেকের পাড়ে উপস্থিত হন এবং অন্যদের সহযোগিতায় তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের ২৫০ শয্যা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান লেকের পনিতে ডুবে ওই দুই শিক্ষার্থীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর