রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যূত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

খসড়া তালিকা প্রকাশ: জকসু নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৩৬৫

জিয়া উদ্দিন মুন্না,জবি প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৪ টাইম ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় জকসু সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। খসড়া তালিকা অনুযায়ী ৪১ টি বিভাগ ও ইন্সটিটিউটে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫ জন। এরমধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগে এবং সর্বনিম্ন ভোটার রয়েছে ভাস্কর্য বিভাগে।

ভোটার তালিকা অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগে মোট ভোটার ৪২৬ জন, হিসাববিজ্ঞান বিভাগে ৯৬১ জন, বাংলায় ৪৭৪ জন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ২১৫ জন, উদ্ভিদবিদ্যা বিভাগে ৪৪৩ জন, রসায়নে ৫৫২ জন সিএসইতে ৩৪৬ জন, ড্রইং এন্ড পেইন্টিংয়ে ১১৯ জন।

এ ছাড়া অর্থনীতিতে ৪২৪ জন, ইংলিশে ৪৯৭ জন, ফিল্ম এন্ড টেলিভিশনে ১৬৯ জন, ফাইন্যান্সে ৬১৬ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৫৩ জন, পরিবেশ বিদ্যায় ৪০৮ জন, ইতিহাসে ৪৮৩ জন, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ৩৩৩ জন এবং আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিটিউটে মোট ভোটা ২৪৩ জন।

এদিকে ইসলামের ইতিহাসে ৪৬৮ জন, ইসলাম শিক্ষায় ৪৩৭ জন, আইন বিভাগে ৫৮৫ জন, ম্যানেজমেন্টে ৯৭০, মার্কেটিংয়ে ৫৯৮ জন, সাংবাদিকতা বিভাগে ৫২৮ জন, গণিত বিভাগে ৫৩২ জন, মাইক্রোবায়োলজিতে ২৮০ জন, সংগীতে ২৩৬ জন,ল এবং ফার্মেসী বিভাগে রয়েছে ২৬৬ জন ভোটার।

পাশাপাশি দর্শন বিভগে ৪৪৩ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৪২০ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৪০৪ জন, প্রিন্ট মেকিংএ ১০৪ জন, সাইকোলজিতে ৪৫৩ জন, লোকপ্রাশন বিভাগে ৪৬১, ভাস্কর্যে ৭৫ জন সমাজকর্মে ৪৬৭ জন, সমাজবিজ্ঞানে ৪৬৯ জন পরিসংখ্যানে ৫২৯জন, নাট্যকলায় ১৭৮ জন ও প্রাণিবিজ্ঞানে ৪৯১ জন ভোটার রয়েছে।

নির্বাচন কমিশনের সূত্র জানিয়েছে, বিভাগ ও ইনস্টিটিউটগুলোতেও খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকায় নিয়ে কারো কোনো আপত্তি থাকলে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময় আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর।  এরপর আপত্তি যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর।

এদিকে খসড়া ভোটার তালিকায় অনেক বিভাগেই স্নাতকোত্তর শ্রেণির ক্রেডিট অপূর্ণ থাকা বা পুনরায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের নাম বাদ পড়েছে বলে জানা গেছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জনিয়েছে, বিভাগ ও কমিশনের ভুলবোঝাবুঝির ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে। আগামী রোববারের মধ্যে তা সংশোধন করা হবে। চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে।

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবারের মতো জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর