শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

খালেদা জিয়ার জানাজায় নি’হত ব্যক্তির পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ টাইম ভিউ
খালেদা জিয়ার জানাজায় নি'হত ব্যক্তির পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মৃত্যুবরণ করা পটুয়াখালীর নিরব হোসেনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে নিহতের জানাজা শেষে এই ঘোষণা দেওয়া হয়।বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানাজার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে জানান, নিরব হোসেনের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর এবং তাদের সব ধরনের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, নিহত নিরব হোসেন পটুয়াখালীর বাউফলের বাসিন্দা হলেও সপরিবারে রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি দুই সন্তানের জনক। গত বুধবার বেগম খালেদা জিয়ার জানাজা শেষে ফেরার পথে অতিরিক্ত ভিড়ের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে পদদলিত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আকন কুদ্দুসুর রহমান আরও বলেন, “তারেক রহমান আমাদের জানিয়েছেন, এই পরিবারটি এখন থেকে দলের তত্ত্বাবধানে থাকবে। নিরবের ছেলে তাহসিনের চিকিৎসার জন্য দেশে বা বিদেশে যা কিছু প্রয়োজন, সব খরচ দল বহন করবে। এছাড়া পরিবারের কেউ কর্মক্ষম থাকলে তাঁর জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থাও করবে বিএনপি।”

জানাজায় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর