শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের খসড়ায় মতপ্রকাশের ঝুঁকি রয়েছে : টিআইবি বাব আল-মান্দেব দিয়ে সৌদি জাহাজ চলাচলে হুতির নিষেধাজ্ঞা চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া : প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলজেরিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন কালিন্দী সীমান্তে ১০-১২ জনকে পুশ-ইনের বিএসএফের অপচেষ্টা, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা, রাশিয়া যাচ্ছেন এভারেস্টজয়ী শাকিল ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা নরসিংদীতে নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ ‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি’, হাসপাতালে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন প্রফেসর ড. নাজমুল আহসান

খুবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুল আহসান। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভাইস চ্যান্সেলর পদে প্রফেসর ড. মো. নাজমুল আহসানের যোগদানের তারিখ থেকে চার বছর নিয়োগের মেয়াদ হবে। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. নাজমুল আহসান তাঁর বিএসসি ও এমএস সম্পন্ন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে।স্নাতকোত্তর গবেষণা শেষ করেছেন টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান থেকে।

এর আগে আজ অপর এক প্রজ্ঞাপনে প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরীকে ভাইস চ‌্যান্সেলর পদ থেকে অব‌্যাহ‌তি প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর