বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করতে চায় একটি অপশক্তি : ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধে বিজয়ের লক্ষ্য ছিল যে রাজনীতির প্রতিষ্ঠা করা, সেই গণতান্ত্রিক রাজনীতিকে একটি অপশক্তি ধ্বংস করতে চায়।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা। পরে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর আমাদের গণতন্ত্র ছিল শৃঙ্খলে বন্দি। ২১ বছর আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছিল পদদলিত। স্বাধীনতার আদর্শ ছিল ভূলণ্ঠিত। আজকে এ কথা সর্বাংশেই সত্য যে, বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর, বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী দেশরতœ শেখ হাসিনা স্বদেশে ফিরে আসেন এবং হতাশ জাতিকে ঐক্যবদ্ধ করে শৃঙ্খল মুক্তির সংগ্রাম দিয়ে সুচনা করে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি ধাপ অতিক্রম করেন। এরপর শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ।

সরকারের সফল্যের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ১৫ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতিতে-সমৃদ্ধিতে নতুন উচ্চতা পেয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। দারিদ্র্যসীমায় আজকের বাংলাদেশ ১৮.৭ এ নেমে এসেছে এবং হতদরিদ্র ৫ ভাগে নেমে এসেছে, এটা একটা বিরাট অর্জন, বিরাট সমৃদ্ধি। আমরা জিজিটাল বাংলাদেশ বলেছি, আমাদের পরবর্তি লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ।

একটা লক্ষ্য নিয়ে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে আমাদের এত সমৃদ্ধি, এত অর্জন, এত উন্নয়নৃএর মধ্যেও আমাদের অগ্রগতির পথে, সমৃদ্ধির পথে এখনো অন্তরায় হয়ে আছে সাম্রদায়িকতা, জঙ্গিবাদ।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে আজকে সাম্প্রদায়িকতার ডালপালা বিস্তার হচ্ছে। আমাদের উন্নয়ন-অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করছে। আজকে বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এরা আসলে এই দেশে শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, এদের আসল উদ্দেশ্য এ দেশের রাজনীতির যে অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করা।

তিনি বলেন, বাংলাদেশে রাজনীতির যে একটা সমৃদ্ধ ভবিষ্যৎ আমরা কামনা করি এবং মুক্তিযুদ্ধে বিজয়ের যে লক্ষ্য ছিল, সেই রাজনীতিটাকে এরা ধ্বংস করতে চায়। মুক্তিযুদ্ধের আত্মশক্তিতে যারা বলিয়ান আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই গণতান্ত্রিক রাজনীতিবিরোধী, অসাম্প্রদায়িক রাজনীতিবিরোধী অপশক্তিকে প্রতিহত করব, পরাজিত করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর