বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

গণমাধ্যম সপ্তাহের আগে রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছে বিএমএসএফ

এস এম জীবন:
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬৪ টাইম ভিউ

জাতীয় গণমাধ্যম সপ্তাহের আগে সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। একই সাথে সকল মেয়াদোত্তীর্ণ এবং নতুন শাখা কমিটি গঠন করতে সাংবাদিক নেতৃবৃন্দদের প্রতি আহবান জানানো হয়েছে। সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, আগামী ১-৭ মে ৯ম বারের মত সারাদেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন করা হবে। এর আগে সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে দাবি করা হয়েছে। শুক্রবার বিকেলে ফোরামের আয়োজনে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সূধীজনদের সম্মানে তোপখানা রোডস্থ সবুজ ছায়া রেষ্টুরেন্টে বাৎসরিক দোয়া ও ইফতার আয়োজনে তিনি এ কথা বলেছেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. কামরুজ্জামান আহমেদ মজুমদার, সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার, এনপিএস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুল ইসলাম, নারী নেত্রী মমতাজ বেগম, বিএমএসএফের আইন উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. কাওসার হোসাইন, এ্যাড. মুহাম্মদ আওলাদ হোসেন, এ্যাড. খন্দকার শাহরিয়ার হাসান, চিত্রনায়ক যুবরাজ খান, সহ-সভাপতি আব্দুল হাকিম রানা, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান সেলিম নিজামী, সাংবাদিক নেতা রফিকুল ইসলাম কচি প্রমূখ।

উপস্থিত ছিলেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম, সদস্য মোস্তাক আহমেদ খান, এস এম সোহেল রানা, কেন্দ্রীয় নেতা আব্দুল হামিদ খান, এস এম জীবন, রিয়াজুল হাসান অভি, আনিস মাহমুদ লিমন, আমেনা বেগম, মাসুদ রানা, রেনু বেগম, আব্দুল্লাহ মাহমুদ, মোক্তার হোসেন, সাইফুল ইসলাম একা, আখিনুর আক্তার, মো: খায়রুল আলম, শাওন বাধন, নার্গিস আক্তার ও হিমেল প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএমএসএফের যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান। আব্দুল বাতেন বাচ্চুর উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

সভায় বিএমএসএফের পক্ষ থেকে সকল সদস্যদের জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবি আদায় এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়েছে (সংবাদ বিজ্ঞপ্তি)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর