সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কার্যালয় থেকে বের করে দিলেন কর্মকর্তারা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ টাইম ভিউ
গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কার্যালয় থেকে বের করে দিলেন কর্মকর্তারা

নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়ার খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যান গভর্নর ড. আহসান এইচ মনসুর। এরপর কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় সদ্য বিদায়ী গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে একদল কর্মকর্তার বিরুদ্ধে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) তার বিদায়ের পর এ ঘটনা ঘটে।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিছু কর্মকর্তা সকালে প্রধান কার্যালয়ে জড়ো হন। একপর্যায়ে তারা গভর্নরের উপদেষ্টার কক্ষে অবস্থান নিয়ে উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আহসান উল্লাহকে নিরাপত্তার স্বার্থে কার্যালয় ত্যাগ করতে বলা হয়। পরে কর্মকর্তাদের চাপের মুখে তিনি ভবন ত্যাগ করেন বলে জানা যায়। ঘটনার সময় ভবনের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কর্মকর্তাদের একটি অংশ দাবি করেছেন, সাম্প্রতিক কিছু প্রশাসনিক সিদ্ধান্ত, পদোন্নতি ও নিয়োগসংক্রান্ত ইস্যুতে অসন্তোষ থেকেই এ কর্মসূচি। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ এক বছরের চুক্তিতে গত বছরের জানুয়ারিতে নিয়োগ পান। বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গভর্নরকে সহায়তা করাই ছিল তার দায়িত্ব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর