মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২ টাইম ভিউ
গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় সোয়া এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিক্ষোভকারীরা জানান, মঙ্গলবার (২১ মার্চ) থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ জন পরীক্ষার্থী এখনো প্রবেশপত্র পাননি। এ কারণে উদ্বেগ থেকে তারা অভিভাবকদের সঙ্গে নিয়ে সড়কে অবস্থান নেন।খবর পেয়ে রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারে আলম খান।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রবেশপত্র সরবরাহের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে উপজেলা প্রশাসন নিজ উদ্যোগে প্রবেশপত্র সংগ্রহ ও দ্রুত শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর